নাসিক ১৭ নং ওয়ার্ড পাইকপাড়া এলাকায় মত বিনিময় সভা
নাসিক ১৭ নং ওয়ার্ড পাইকপাড়া এলাকায় মত বিনিময় সভা
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ পূর্ব থানার আয়োজনে সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠিত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ পূর্ব থানার আয়োজনে সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সাবেক আমীর , নারায়ণগঞ্জ ০৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমদ ! বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন , শিক্ষা শিবির এ সভাপতিত্ব করেন থানা আমীর মাওলানা হাবিবুর রহমান। এছাড়া থানার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফতুল্লা উত্তর থানার সভাপতি-সেক্রেটারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফতুল্লা উত্তর থানার সভাপতি-সেক্রেটারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উত্তর থানার উদ্যোগে কেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারিদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ - ০৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন আমাদেরকে দায়িত্বশীল হিসেবে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। আমাদেরকে মানুষের জন্য কাজ করতে হবে। প্রতিটি কেন্দ্রের দায়িত্বশীলদের মধ্যে সুসমন্বয়, পারস্পরিক সহযোগিতা ও দ্বীন প্রতিষ্ঠার অঙ্গীকার থাকতে হবে। একমাত্র ইসলামী আন্দোলনই পারে দেশের সার্বিক পরিবর্তন আনতে। এজন্য প্রতিটি দায়িত্বশীলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
ফতুল্লা উত্তর থানা আমীর গাজী আবুল কাশেম এর সভাপতিত্বে প্রগ্রামে আরও উপস্তিত ছিলেন জেলা শুরা সদস্য ও ফতুল্লা উত্তর থানার কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক নোমানী, নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল ও থানা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হুমায়ুন কবির বেপারী, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম, হাফেজ এমরান, পলাশ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় আরও বক্তব্য রাখেন থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
জনতার মুখোমুখি নারায়ণগঞ্জ মহানগরীর আমীর আবদুল জব্বার
উত্তরার মাইলস্টোন স্কুলে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠান
উত্তরার মাইলস্টোন স্কুলে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠানে র আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের নমিনী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
ন্যায় ও ইনসাফ গঠনে আলেম সমাজের দায়িত্ব ও কর্তব্য অপরিসীম - মাওলানা মঈনুদ্দিন আহমাদ
উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, সেক্রেটারি আরিফুর রহামান সহ স্থানীয় আলেম ওলামা গন।
মসজিদ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অন্যতম সদস্য নারায়ণগঞ্জ সদর বন্দর আসনের সম্মানিত এমপি প্রার্থী জনাব মাওলানা মঈনুদ্দিন আহমাদ
১৯ জুলাই এর জাতীয় সমাবেশ উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে জামায়াতের পক্ষ থেকে লাগানো ব্যানার, ফেস্টুন ও বিল বোর্ড নিজ দায়িত্বে শহরকে ক্লিন ও গ্রীন করতে অপসারণ কার্যক্রম
জামায়াতের জাতীয় সমাবেশে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের লক্ষাধিক নেতাকর্মী নিয়ে যোগদান
জামায়াতের আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষে শহরে বিশাল শোডাউন।
জামায়াতের আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষে শহরে বিশাল শোডাউন।
১৮ জুলাই শুক্রবার বাদ জুমা চাষাড়া মিশন পাড়া থেকে হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষে বিশাল শোডাউন করেছে।
মহানগর আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে উক্ত মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ। মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের পরিচালনায় এছাড়া আরো উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জামাল হোসেন,এইচ এম নাসির উদ্দিন, মহানগর কর্মপরিষদ সদস্যবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মাওলানা মইনুদ্দীন আহমাদ বলেন, এদেশে কুরআনের আইন প্রতিষ্ঠা ব্যাতিত কখনো শান্তি আসতে পারে না। তাই আগামী নির্বাচনে কুরআনের আইন প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে সকল দলের অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
মহানগরে আমির মাওলানা আবদুল জব্বার বলেন, জুলাই বিপ্লবের মূল স্পিরিডকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে যেমনিভাবে আমরা বিপ্লব ছিনিয়ে নিয়েছি, জীবন দিয়েছি ঠিক তেমনিভাবে আগামী দিনে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করে শান্তি কামিনী মানুষের অধিকার নিশ্চিত করব। আবদুল জব্বার আরো বলেন আগামীকাল ১৯শে জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের সাত দফা কর্মসূচি রয়েছে আমরা মনে করি সাত দফা বাস্তবায়ন হলেই এদেশের মানুষ আর কোন ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হবেনা। নতুন কোন ফ্যাসিজম প্রতিষ্ঠা হবে না, চাঁদাবাজ- দখলবাজ, কোন সন্ত্রাস এসে মানুষের উপর জুলুম করতে পারবে না। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় সমাবেশে সর্বোচ্চ জনশক্তি নিয়ে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন করবো। ইনশাআল্লাহ। সমাবেশে যোগ দিতে লোকজন গাড়িতে যাবে, ট্রেনে যাবে লঞ্চে যাবে আর যদি তা না পায় প্রয়োজনে পায়ে হেঁটে উপস্থিত হবে। আমরা মনে করি জাতির এই কান্তি লগ্নে আগামীকালের জামায়াতের সমাবেশ এক ঐতিহাসিক ভূমিকা পালন করবে।