Image
ব্রেকিং নিউজ | বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী

🚨 ব্রেকিং নিউজ |
বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী 🚨

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত ঐতিহাসিক কর্মী সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপস্থিত ছিলেন সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সম্মেলনে তিনি আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য Abdul Zabbar মাওলানা মোঃ আবদুল জব্বার-এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও জনসম্মুখে পরিচয় করিয়ে দেন।

এ ঘোষণার মাধ্যমে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। কর্মী-সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং তারা এই ঘোষণাকে স্বাগত জানান।

✌️ ইনশাআল্লাহ, সৎ, দক্ষ ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠায় এগিয়ে যাবে নারায়ণগঞ্জ।

#কর্মী_সম্মেলন২০২৬ #নারায়ণগঞ্জ_মহানগরী #ডাঃ_শফিকুর_রহমান #মাওলানা_আব্দুল_জব্বার #নারায়ণগঞ্জ_সিটি_কর্পোরেশন #MayorCandidate #BangladeshJamaatEIslami

Image
১৯ জুন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন সফল করার লক্ষ্যে যুব বিভাগের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

১৯ জুন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন সফল করার লক্ষ্যে যুব বিভাগের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

আগামী ১৯ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর নারায়ণগঞ্জ আগমন সফল করার লক্ষ্যে মহানগর যুব বিভাগের উদ্যোগে এক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের যুব বিভাগের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জামাল হোসাইন

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন বলেন, আমীরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে যুব সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ কর্মসূচিকে সফল করতে সকল পর্যায়ের দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি যুব বিভাগের নেতাকর্মীদের সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জামাল হোসাইন বলেন, ১৯ জুনের সমাবেশকে সফল করতে যুব বিভাগের প্রতিটি ইউনিটকে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি কর্মসূচির সফল বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সম্মেলনে সমাবেশের প্রচার-প্রচারণা, শৃঙ্খলা রক্ষা, অতিথি আপ্যায়ন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে ১৯ জুনের কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


Image
*সংশোধিত বিবৃতি .

*সংশোধিত বিবৃতি .....**

*১৯ জুন ২০২৬  কর্মী সম্মেলনের সময় পরিবর্তন- বিকাল ৩টার পরিবর্তে সকাল ৯টায় সম্মেলন অনুষ্ঠিত
হবে,ইনশাআল্লাহ!*

আসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

সম্মানিত সর্বস্তরের দ্বীনি আন্দোলনের ভাইয়েরা,
আগামী ১৯ জুন  আমীরে জামায়াত নারায়ণগঞ্জ মহানগরীতে সফর উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে এক ঐতিহাসিক কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

অনিবার্য কারণে সম্মেলনটি বিকাল ৩ টার পরিবর্তে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ!

যথাসময়ে সর্বস্তরের জনশক্তি, সহযোগী সদস্য ও সুধী-শুভাক্ষাংখীদের নিয়ে সম্মেলন স্থলে যথাসময়ের পূর্বেই সবাইকে হাজির হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

মা'আসসালাম
মো: আবদুল জব্বার
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী


Image
নারায়ণগঞ্জ মহানগরীর কর্মী সম্মেলনের সময় পরিবর্তন

সংবাদ বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ মহানগরীর কর্মী সম্মেলনের সময় পরিবর্তন, সকাল ৯টায় শুরু
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আগামী ১৯ জুন অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব নির্ধারিত সময়ের পরিবর্তে সম্মেলনটি এখন সকাল ৯টায় শুরু হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ এবং সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সময় পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। 


নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের পক্ষ থেকে সকল দায়িত্বশীল, রুকন, কর্মী ও শুভানুধ্যায়ীদের নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত হয়ে সম্মেলন সফল করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৯ জুন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত এ কর্মী সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। �


Image
১৯ জুন কর্মী সম্মেলন সফল করতে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৯ জুন কর্মী সম্মেলন সফল করতে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আগামী ১৯ জুন অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর আন নূর মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার। সভাপতিত্ব করেন মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইউম এবং অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ. এম. নাসির উদ্দিনসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বলেন, “একটি আদর্শ সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে আদর্শবান ও দক্ষ জনশক্তি গঠনের কোনো বিকল্প নেই। আসন্ন কর্মী সম্মেলন সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাই সম্মেলন সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, কর্মী সম্মেলনের মাধ্যমে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা নতুনভাবে কর্মীদের সামনে তুলে ধরা হবে এবং দেশ, জাতি ও মানবতার কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য তাদের উদ্বুদ্ধ করা হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল কাইউম বলেন, কর্মী সম্মেলনকে সফল করতে প্রত্যেক দায়িত্বশীলকে সর্বোচ্চ আন্তরিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। তিনি সম্মেলনের সার্বিক প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্ট সকলকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।
সমাবেশে বক্তারা সম্মেলনের প্রচার-প্রচারণা, উপস্থিতি নিশ্চিতকরণ, সাংগঠনিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তারা ১৯ জুনের কর্মী সম্মেলনকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে সকল নেতাকর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানান।


Image
মিডিয়া প্রচার ও আইটি বিভাগের সদস্য সভা অনুষ্ঠিত

মিডিয়া প্রচার ও আইটি বিভাগের সদস্য সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর মিডিয়া প্রচার ও আইটি বিভাগের সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সত্য ও ন্যায়ের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে মিডিয়া কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি দক্ষতা, দায়িত্বশীলতা ও পরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে বিভাগের কাজকে আরও গতিশীল করার আহ্বান জানান।

বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন বলেন, প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে হবে। তিনি সদস্যদের প্রশিক্ষণ গ্রহণ, সৃজনশীল কনটেন্ট তৈরি এবং ইতিবাচক জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বিভাগের বর্তমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।


Image
নারায়ণগঞ্জ মহানগরীতে  আদর্শ শিক্ষক ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

নারায়ণগঞ্জ মহানগরীতে  আদর্শ শিক্ষক ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা :
 
আজ ৬ জুন (শনিবার ) বাদ আছর নারায়ণগঞ্জ শহরের এক মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী কর্তৃক ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি ডাঃ নুরুল ইসলামের সঞ্চালনায় দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সহ সভাপতি মাওলানা মোঃ আব্দুল ওয়াহহাব।
উক্ত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোঃ ওমর ফারুক।
সভাপতি তার বক্তব্যে সূরা আল জুমআর উদ্ধৃতি দিয়ে বলেন - তিনি নিরক্ষরদের মাঝে পাঠিয়েছেন তার রাসূলকে তাঁদেরই মধ্য থেকে যে তাঁদের কাছে আল্লাহর আয়াত পাঠ করে, তাদেরকে পবিত্র করে, আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয় অথচ ইতিপূর্বে তাঁরা ছিল স্পষ্ট গোমড়াহীতে নিমজ্জিত।
এছাড়া তিনি বলেন- আদর্শ শিক্ষক ফেডারেশন সব সময় সর্বপ্রথম শিক্ষকদের দাবিদাওয়া আদায় নিয়ে কাজ করে। বর্তমানে শিক্ষাঙ্গনে নৈতিক অবক্ষয় বিরাজ করছে। মানুষ শিক্ষিত হলেও বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করলেও মিরপুরে গর্ভধারিনী মাকে সাতদিন যাবৎ পঁচে মরতে হচ্ছে। তাই তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নৈতিক শিক্ষার প্রসার ঘটানোর উদাত্ত আহ্বান জানান।
উক্ত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উপদেষ্টা ও আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ফরিদ উদ্দিন আহমদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন - কোন শিক্ষক কেমন ক্লাস নেন তার প্রমান হচ্ছে তার ক্লাসের ছাত্রছাত্রীরা। একজন শিক্ষক তখনই ভালো শিক্ষক হিসেবে বিবেচিত হবেন যখন একটি ক্লাসের সকল ছাত্রছাত্রী ও প্রতিষ্ঠানের সবাই তাকে একজন আদর্শবান শিক্ষক বলে বিবেচিত করবেন।
তাই তিনি  শিক্ষকবৃন্দকে  সকল ক্লাসে নৈতিক মান অক্ষুন্ন রাখার উদাত্ত আহ্বান জানান।
উক্ত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর প্রচার সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফিক, আদর্শ শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় সদস্য জনাব আব্দুল বাতেন, বন্দর কলাগাছিয়া স্কুলের সিনিয়র শিক্ষক গোলাম আহাদ, ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশন মাধ্যমিক শাখার সভাপতি মোঃ আক্তারুজ্জামান প্রমুখ।

Image
এনায়েতনগর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল মোমিন

এনায়েতনগর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল মোমিন, ৬ মেম্বারের নাম ঘোষণা


​নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফেজ আব্দুল মোমিনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি এবং মহানগরী জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল হিসেবে নিয়োজিত আছেন।

​৫ জুন (শুক্রবার) সকালে এনায়েতনগর ইউনিয়নের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার এই ঘোষণা দেন। স্থানীয় ইউনাইটেড ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা আবদুল জব্বার এনায়েতনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় হাফেজ আব্দুল মোমিনকে জামায়াতের একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। একই সাথে ইউনিয়ন পরিষদের ৬টি ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থীদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, এনায়েতনগর ইউনিয়নকে একটি আদর্শ, আধুনিক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতেই হাফেজ আব্দুল মোমিনের মতো একজন সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতাকে প্রার্থী করা হয়েছে। শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদে এলাকায় তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।

​ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোনাজাত ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


Image
বন্দর উত্তর জামায়াতের যুব বিভাগের ঈদ পুনর্মিলনী ও ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

বন্দর উত্তর জামায়াতের যুব বিভাগের ঈদ পুনর্মিলনী ও ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের বন্দর উত্তর থানা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এক জমকালো ঈদ পুনর্মিলনী, ফল উৎসব ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

​ ৫ জুন (শুক্রবার) বাদ আসর বন্দর ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে নৈতিক চরিত্র গঠনে উদ্বুদ্ধ করতেই মূলত এই ভিন্নধর্মী উদ্যোগ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী যুব বিভাগের সভাপতি ও মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।

​তরুণ প্রজন্মের উদ্দেশ্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ​"তরুণ সমাজই একটি দেশের মূল চালিকাশক্তি। সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং ও নৈতিক অবক্ষয় দূর করতে যুব সমাজকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের দিকে ধাবিত করতে হবে। জামায়াতে ইসলামী একটি সুন্দর, সৎ ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

​বন্দর উত্তর থানা আমীর মুফতী আতিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই ঈদ পুনর্মিলনী ও ফল উৎসবে আরও উপস্থিত ছিলেন ​থানা নায়েবে আমীর মো. রফিকুল ইসলাম, ​থানা সেক্রেটারি  জহুরুল ইসলাম, ​২৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইসমাইল ভূঁইয়া, ​২৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মহিউদ্দিন মিয়া প্রমূখ।

​অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। প্রীতি ফুটবল ম্যাচ শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ফল উৎসবের ফল বিতরণ করেন। বক্তারা আগামী দিনেও যুব সমাজকে সাথে নিয়ে এ ধরনের ইতিবাচক ও সমাজ গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


Image
দেশীয় সাংস্কৃতিক সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আজ ৫ জুন শুক্রবার সন্ধ্যায় দেশীয় সংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত নজরুল জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ মহানগরীর অন্যতম উপদেষ্টা এম আব্দুল কাইয়ুম।
দেশীয় সংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরী ইউনিটের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালামের পরিচালনায় এবং মহানগর সাহিত্য সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি জনাব মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন মহানগরীর উপদেষ্টা  এইচ এম নাসির উদ্দিন। মুখ্য আলোচনা পেশ করেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য  এ্যাডভোকেট তমিজউদ্দিন। আরো আলোচনা পেশ করেন বিশিষ্ট নাট্য ও ক্রীড়া ব্যক্তিত্ব জনাব জাহাঙ্গীর কবির পোকন, শিল্পী মনিরুল আলম, আনিসুজ্জামান,আবুল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।