সর্বশেষ সংবাদ
- ব্যাংক বীমা বিদ্যালয়ে দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে ! -------------------------------- ডা.শফিকুর রহমান
- ব্রেকিং নিউজ | বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী
- ১৯ জুন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন সফল করার লক্ষ্যে যুব বিভাগের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- *সংশোধিত বিবৃতি .
- নারায়ণগঞ্জ মহানগরীর কর্মী সম্মেলনের সময় পরিবর্তন

ভোটের মাধ্যেমে সমাজে সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে - মুহাম্মদ আবদুল জব্বার
Share:
পঠিত নিউজ:
৪৪৫
সিদ্ধিরগঞ্জ উত্তর থানা জামায়াতে ইসলামীর উদ্যােগে ১১ এপ্রিল শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড মুঈদ ফাউন্ডেশন অডোটিরিয়ামে ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুুল জব্বার। তিনি বলেন দেশের মানুষরে ভোটের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, পাশাপাশি সৎ লোকের নেতৃত্বের মাধ্যেম সমাজ থেকে সকল ধরনের অন্যায় বিতাড়িত করতে হবে। এসময় তিনি আরো বলেন ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের উপর যে বর্বরতা চালাচ্ছে পৃথিবীর ইতিহাসে তা নজিরবিহীন। তাই এখনই পৃথিবীর সকল মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলিদের বয়কট করতে হবে।
সিদ্ধিরগঞ্জ উত্তর থানা জামায়াতের আমীর মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা আমির মুস্তাফা কামাল সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বলেন স্বৈরাচারীর পতন দেখে যারা শিক্ষা না নেয় তাদের অবস্থা ও স্বৈরাচারীদের মতো হতে বেশি সময় লাগবেনা। দেশের স্বার্থে সবাইকে সতর্ক থাকতে হবে।