জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে আগামীকাল

Share:
পঠিত নিউজ: ১০


জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরের বর্ণাঢ্য আয়োজন



জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৫টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার, নারায়ণগঞ্জে "জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা" আয়োজন করতে যাচ্ছে।

অনুষ্ঠানের মাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতি, ত্যাগ ও প্রেরণাকে নতুন প্রজন্মের কাছে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ধরনের সাংস্কৃতিক সন্ধ্যা ছাত্রশিবিরের ঘোষিত দেশব্যাপী কর্মসূচিরও একটি অংশ।

 অনুষ্ঠানে থাকবে জুলাই প্রদর্শনী, জুলাইয়ের গান, নাটিকা, আবৃত্তি, একক অভিনয় এবং শিশু শিল্পীদের পরিবেশনা
এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে সন্ধ্যাটি প্রাণবন্ত হয়ে উঠবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বার এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইফুল ইসলাম

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি  
অমিত হাসান
সঞ্চালনায় থাকবেন মহানগর সেক্রেটারি আমজাদ হোসাইন এবং উপস্থাপনায় থাকবেন জ্যেষ্ঠ উপস্থাপক ইমরান হোসাইন আকাশ

এছাড়া অনুষ্ঠানে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন মাকসিদুর রহমান, হাদিউজ্জামান বুলবুল, কারী এনায়েত উল্লাহ শাহীন, ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ (নারায়ণগঞ্জ কালচারাল একাডেমি) এবং দেশীয় সাংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ মহানগরী

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের প্রত্যয়কে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। তারা সর্বস্তরের নাগরিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।