জুলাই আন্দোলনে আহত যুবদল নেতা বেলালের শারীরিক খোঁজখবর নিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর আব্দুল জব্বার

Share:
পঠিত নিউজ:

জুলাই আন্দোলনে আহত যুবদল নেতা বেলালের শারীরিক খোঁজখবর নিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর আব্দুল জব্বার



নারায়ণগঞ্জের জুলাই আন্দোলনে আহত যুবদল নেতা বেলালের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মাওলানা আব্দুল জব্বার

সম্প্রতি তিনি বেলালের বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আহত বেলালের দ্রুত সুস্থতা কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার পূর্ণ আরোগ্যের জন্য দোয়া করেন।

সাক্ষাৎকালে আব্দুল জব্বার বলেন, “মত-পথের ভিন্নতা থাকলেও মানবিকতা ও সহমর্মিতা সবার ঊর্ধ্বে। যারা দেশের সংকটময় সময়ে আহত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”

এ সময় উপস্থিত নেতৃবৃন্দও আহত বেলালের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

আব্দুল জব্বারের এই মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।