সর্বশেষ সংবাদ
- ব্যাংক বীমা বিদ্যালয়ে দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে ! -------------------------------- ডা.শফিকুর রহমান
- ব্রেকিং নিউজ | বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী
- ১৯ জুন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন সফল করার লক্ষ্যে যুব বিভাগের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- *সংশোধিত বিবৃতি .
- নারায়ণগঞ্জ মহানগরীর কর্মী সম্মেলনের সময় পরিবর্তন

সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে পেতে চাইলে আল্লাহর আইন, সৎ লোকের শাসনের বিকল্প নেই- *মাওলানা মঈনুদ্দিন আহমাদ*
Share:
পঠিত নিউজ:
৪৪৮
সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে পেতে চাইলে আল্লাহর আইন, সৎ লোকের শাসনের বিকল্প নেই-
*মাওলানা মঈনুদ্দিন আহমাদ*
*
নারায়ণগঞ্জ সদর থানা আলীরটেক ইউনিয়ন জামায়াতের উদ্যােগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার মাহফিল অনুষ্ঠিত
বর্বর ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে অবুঝ শিশুদের উপর যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করে মারা হচ্ছে তা পৃথিবীর ইতিহাসে নজীরবিহিন আমরা ঐ সমস্ত নরপিচাশদের শাস্তির দাবি জানাই। পাশাপাশি ফিলিস্তিন ভাইদের পাশে দাঁড়ানোর আহবান জানাই ২৪ মার্চ সোমবার বিকালে নারায়ণগঞ্জ সদর থানার আলীরটেক- ডিক্রিরচর এলাকা রমজানের তাৎপর্য শিক্ষা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। এসময় তিনি আরো বলেন চব্বিশের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করতে কিছু অসাধু চক্র পরিকল্পিত ভাবে চাদাঁবাজি দখলদারিত্বে মেতে উঠেছে। এগুলোকে রোধ করতে পারে একমাত্র কুরআনের আইন সৎ লোকের শাসন। রাসূলের সোনালি যুগ ফিরে পেতে চাইলে সৎ যোগ্য আল্লাহভীরু ব্যক্তিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে।
উক্ত অনুষ্ঠানে আলীরটেক ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না।
আলীরটেক ইউনিয়নের সেক্রেটারি আবু খালিদের সঞ্চালনায় ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত করেন আলেমে দ্বীন হযরত মাওলানা আতাউল হক সরকার। এছাড়া ও আরো উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কর সিদ্দিক সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।