- ব্যাংক বীমা বিদ্যালয়ে দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে ! -------------------------------- ডা.শফিকুর রহমান
- ব্রেকিং নিউজ | বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী
- ১৯ জুন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন সফল করার লক্ষ্যে যুব বিভাগের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- *সংশোধিত বিবৃতি .
- নারায়ণগঞ্জ মহানগরীর কর্মী সম্মেলনের সময় পরিবর্তন

প্রকৃত মুমিন রাতের আধারে সিজদাহর মাধ্যমে তার রবের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে - আবদুল জব্বার
আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন যে ব্যক্তি রাতের বিভিন্ন সময়ে সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আল্লাহর আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের অনুগ্রহ প্রত্যাশা করে সে কি তার সমান যে তা করেনা? বল যারা জানে এবং যারা জানেনা তারা কি সমান? বোধশক্তি সম্পন্ন লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে। ১৪ মার্চ শুক্রবার শহরের মাসদাইর এলাকায় দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে উক্ত শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন মহানগরী কর্ম পরিষদের সদস্য মোখলেসুর রহমান, মহানগরী মজলিসে সূরা সদস্য মোস্তফা কামাল, মজলিসে সূরা সদস্য ফরিদ উদ্দিন আহমেদ প্রমূখ।