সর্বশেষ সংবাদ
- ব্যাংক বীমা বিদ্যালয়ে দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে ! -------------------------------- ডা.শফিকুর রহমান
- ব্রেকিং নিউজ | বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী
- ১৯ জুন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন সফল করার লক্ষ্যে যুব বিভাগের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- *সংশোধিত বিবৃতি .
- নারায়ণগঞ্জ মহানগরীর কর্মী সম্মেলনের সময় পরিবর্তন

নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার সুধী সমাবেশ অনুষ্ঠিত
Share:
পঠিত নিউজ:
৩৪৪
জুম’আ বার(২২ আগস্ট) সকাল ৭:০০টায় সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর, নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
এই সময় তিনি বলেন “ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে সুধী-শুভাকাংখীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এজন্য ত্যাগের সর্বোচ্চ মানুষিকতা পোষণ করতে হবে। আমাদের হয়রত আবু বকর (রা), হযরত ওসমান (রা), হযরত আবদুর রহমান আউফ (রা) এর মত সাহাবীদের জীবন থেকে শিক্ষা নিয়ে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মাদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা আমীর,আলী আক্কাস , নায়েবে আমীর মাও:হাবিব উল্লাহ , থানা সেক্রেটারি প্রফেসর শহিদুল ইসলাম,মাও:দেলোয়ার হোসাইন,শাকিল আহমেদ, মোশারফ হোসেন, মাওলানা আসাদ সহ নেতৃবৃন্দ।