সর্বশেষ সংবাদ
- ব্যাংক বীমা বিদ্যালয়ে দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে ! -------------------------------- ডা.শফিকুর রহমান
- ব্রেকিং নিউজ | বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী
- ১৯ জুন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন সফল করার লক্ষ্যে যুব বিভাগের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- *সংশোধিত বিবৃতি .
- নারায়ণগঞ্জ মহানগরীর কর্মী সম্মেলনের সময় পরিবর্তন

কুরআনের আইন বাস্তবায়ন হলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে-মাওলানা মঈনুদ্দিন আহমদ
Share:
পঠিত নিউজ:
৪২৫
দেশ এক বিশাল মহামারী থেকে রেহাই পেয়েছে চব্বিশের গন আন্দোলনের মাধ্যমে। ১৬ মার্চ রবিবার বিকালে কালিরবাজার চারারগোপ এলাকার জামে মসজিদে নারায়ণগঞ্জ পূর্ব থানা ১৩ নং ওয়ার্ডের উদ্যােগে রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ। এসময় তিনি আরো বলেন যতদিননা পর্যন্ত কুরআনের আইন সৎ লোকের শাসন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত সমাজে ঝগড়া বিবাদ জুলুম নির্যাতন থেকেই যাবে। অতীত কে উল্লেখ করে তিনি বলেন স্বৈরাচার সরকারের কিছু এমপি মন্ত্রী পালিয়ে গেলেও তাদের সমস্ত দোসররা ঘাপটি মেরে আছে। তাদের আইনের আওতায় আনতে হবে।আমাদের পাশেই যে শীতলক্ষ্যা নদী দেখছেন এই নদী দিয়ে এখন পারাপার হওয়া দূষ্কর হয়ে পরেছে। পরিবেশ দপ্তর থাকলেও নেই কোন তদারকি ।
এর জন্য সৎ লোকের শাসন জরুরী হয়ে পরেছে। দেশে যদি কুরআনের আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা পায় তাহলেই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে।
ইফতার মাহফিলে ১৩ নং পূর্ব ওয়ার্ড জামায়াতের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও থানার কর্মপরিষদ সদস্য মো: আক্তারুজ্জামনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী কর্ম পরিষদ সদস্য সাঈদ তালুকদার, শেখ ফরিদ উদ্দিন আহমেদ ও পূর্ব থানা আমীর হাবিবুর রহমান, পূর্ব থানার সেক্রেটারী কামরুল ইসলাম সহ প্রমূখ।