- ব্যাংক বীমা বিদ্যালয়ে দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে ! -------------------------------- ডা.শফিকুর রহমান
- ব্রেকিং নিউজ | বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী
- ১৯ জুন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন সফল করার লক্ষ্যে যুব বিভাগের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- *সংশোধিত বিবৃতি .
- নারায়ণগঞ্জ মহানগরীর কর্মী সম্মেলনের সময় পরিবর্তন

জামায়াতে ইসলামী কল্যাণমূলক সমাজ বিনির্মানে কাজ করছে- মাওলানা মইনুদ্দিন আহমদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈন উদ্দিন আহমদ বলেছেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণমূলমুখী, ইনসাফ পূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে। ইনসাফপূর্ণ সমাজে কোন মানুষ জুলুমের শিকার হবেনা,অধিকার হারা হবেনা, সামাজিক ও রাষ্ট্রীয় কোন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে না। তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। এই জন্য ইনসাফপুর্ন ও ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য সকলকে প্রচেষ্টা চালানোর জন্য তিনি আহবান জানান।
তিনি আজ ২৯ মার্চ শনিবার সকালে মহানগরীর সদর পশ্চিম থানার দেওভোগ এলাকায় সর্বসাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ সমস্ত কথা বলেন।
নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানা আমির এডভোকেট আক্তার হোসেনের সভাপতিত্তে এবং সেক্রেটারি জনাব সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদের সদস্য মানব সম্পদ ও সাংস্কৃতিক বিভাগীয় দায়িত্বশীল জনাব মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তবে জনাব মোঃ জাকির হোসেন বলেন যে, ইনসাফপুর্ন সমাজ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে কাউকে রাস্তায় এসে, লাইনে দাঁড়িয়ে কোন সহযোগিতা গ্রহণ করতে হবে না। রাষ্ট্রীয় ও সামাজিক সকল প্রকার সুযোগ-সুবিধা তাদের ঘরে ঘরে পৌছিয়ে দেওয়া হবে। আল্লাহর আইন ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলেই কেবল সেটা সম্ভব। জামায়াতে ইসলামী আল্লাহর আইন এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছে। তিনি সকলকে ইসলামী সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার
আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি সাঈদুর রহমান, কর্মপরিষদ সদস্য আলামিন,সিরাজুল ইসলাম, আদুল করিম, কাশীপুর ইউনিয়ন সভাপতি অলিউল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ