সর্বশেষ সংবাদ
- ব্যাংক বীমা বিদ্যালয়ে দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে ! -------------------------------- ডা.শফিকুর রহমান
- ব্রেকিং নিউজ | বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী
- ১৯ জুন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন সফল করার লক্ষ্যে যুব বিভাগের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- *সংশোধিত বিবৃতি .
- নারায়ণগঞ্জ মহানগরীর কর্মী সম্মেলনের সময় পরিবর্তন
.jpg)
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
Share:
পঠিত নিউজ:
৪৯৬
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে জনৈক অস্ত্রধারী ব্যক্তিকে জামায়াতে ইসলামীর লোক হিসেবে কয়কেটি ফেসবুকে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২০ ফেব্রুয়ারি বিবৃতি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।
বিবৃতিতে তারা বলেন, “ছবিতে উল্লেখিত ব্যক্তির জামায়াতে ইসলামী করা তো দূরের কথা আমাদের কোনো পর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তির সাথে তার ন্যূনতম কোনো পরিচয় ও কোনো ধরনের সম্পর্কও নেই।
বিবৃতিতে তারা বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী ও সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের কোনো নেতাকর্মী কোনো প্রকার সন্ত্রাস বা অস্ত্রবাজির সাথে জড়িত থাকার প্রশ্নই আসে না।
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, এই অস্ত্রধারীকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং যারা অপপ্রচার চালাচ্ছেন তাদেরকে আমরা অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে তারা আরও বলেন, জামায়াতে ইসলামীর আদর্শিক অগ্রযাত্রা এবং জনগণের মাঝে জামায়াতে ইসলামী দিন দিন জনপ্রিয় সংগঠনে পরিণত হওয়ায় একদল কুচক্রি মহল জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
অপপ্রচার বন্ধ না হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।