- ব্যাংক বীমা বিদ্যালয়ে দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে ! -------------------------------- ডা.শফিকুর রহমান
- ব্রেকিং নিউজ | বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী
- ১৯ জুন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন সফল করার লক্ষ্যে যুব বিভাগের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- *সংশোধিত বিবৃতি .
- নারায়ণগঞ্জ মহানগরীর কর্মী সম্মেলনের সময় পরিবর্তন
.jpg)
১ নং পূর্ব ওয়ার্ড জামায়াতে ইসলামী এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১ নং পূর্ব ওয়ার্ড এর উদ্যোগে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি মুহাম্মদ টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর মাওলানা আবদুল জব্বার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমীর কফিল আহমাদ ও থানার সহকারী সেক্রেটারী সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম রনি। প্রধান অতিথির বক্তব্যে জনাব আবদুল জব্বার বলেন” বিগত আওয়ামী আওয়ামী আমলে এদেশের মানুষ ইফতার মাহফিল ও ঠিকমত করতে পারেন নি। ইফতার সামগ্রীও থানায় নিয়ে যাওয়া হতো। আলেম-ওলামা ও মাসজিদে হকের পক্ষে কথা বলতে পারতেন না।তাঁদের টুটি চেপে ধরে থানায় নিয়ে গিয়ে মিথ্যা মামলায় আটক করা হতো। তবে ৫ আগস্টের গণবিপ্লবের পর আল্লাহ এই জগদ্দল পাথর থেকে এদেশের মানুষকে মুক্তি দিয়েছেন। এটা আল্লাহর অনেক বড় নেয়ামত । এই নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ নেয়ামত কেড়ে ও নিতে পারেন “